সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

মান্দায় চেয়ারম্যানের বাড়িতে পুলিশী তান্ডব এসআই লাঞ্ছিত!

Paris
Update : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আসামী ধরার নামে সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাড়িতে তান্ডব চালিয়েছে সাদা পোষাকের কয়েকজন পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে অ্যাপায়ন কক্ষের দরজাসহ বেশকিছু আববাসপত্র। এসময় কয়েকজন নারীকে হেনস্তা করা হয় বলেও অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে চেয়ারম্যান তোফার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় মান্দা থানার উপপরিদর্শক আতিউর রহমানকে লাঞ্ছিতসহ অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে ৩ ঘন্টা পর মুক্ত হন এসআই আতিউর।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ, অতি উৎসাহী হয়ে আসামী ধরার নামে একজন জনপ্রতিনিধির বাড়িতে সন্ত্রাসী কায়দায় তান্ডব চালিয়েছেন এসআই আতিউর রহমান। যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেন তাঁরা। চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের এক নারী একই ইউনিয়নের কৃষ্ণপুর মৎস্যজীবীপাড়ার আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন। বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য পিড়াপিড়ি করছিলেন ওই নারী। শুক্রবার সকালে মিমাংসার জন্য দুইপক্ষ বাড়িতে আসেন।

এ অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রুস্তম আলীকে ডেকে নেই। চেয়ারম্যান অভিযোগ করে বলেন, দুইপক্ষকে নিয়ে অ্যাপায়ন কক্ষে আলোচনা চলাকালে হঠাৎ করেই সাদা পোষাকে এসআই আতিউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। কোন কিছু বুঝে উঠার আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকে রুবেল হোসেনকে ধরে নিয়ে যাবার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এসময় বাধা দিলে কয়েকজন নারীকে হেনস্তা করাসহ ওই কক্ষের বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন এসআই আতিউর রহমানকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখে। ইউপি সদস্য রুস্তম আলী অভিযোগ করে বলেন, পুলিশ সদস্যরা আসামী ধরার নামে কয়েকজন নারীর পরনের কাপড় ছিঁড়ে লাঞ্ছিত করে।

পরে রুবেল হোসেন ও ওই নারীকে ধরে থানায় নিয়ে যান। পরে এ ঘটনায় একটি মামলা রেকর্ডভূক্ত করে পুলিশ। মামলার আগেই পুলিশী তান্ডবের নিন্দা জানিয়ে তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান তিনি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিম ওই নারী থানায় মামলা করেন। মামলার আসামীকে ধরতে চেয়ারম্যান তোফার বাড়িতে অভিযান দেন এসআই আতিউর রহমান। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris