১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

চারঘাটে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ৯:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে বড় ভাই খলিল উদ্দীন ও তার ছেলেদের হামলায় ছোট ভাই মতিউর রহমান খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের একমাত্র ছেলে ইনসান আলী ও বড় ভাই খলিল উদ্দীন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিল উদ্দীনের দুই ছেলে মতিউর রহমান (৬২) এবং তার বড়ভাই খলিল উদ্দীন (৭০) মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও প্রক্রিয়াধীন আছে। এই বিবাদের জের ধরে শুক্রবার সকাল ৮ টার দিকে দুই ভাই তাদের ছেলেদের নিয়ে জমিতে আসে। উভয় মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়।

এই সংঘর্ষে ছোটভাই মতিউর রহমান এবং তার একমাত্র ছেলে ইনসান আলীকে বড় ভাই খলিল ও তার ৫ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন মতিউর ও তার ছেলে ইনসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, খলিল উদ্দীন ও মতিউর রহমান দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল।

একাধিকবার সালিশ করেও কোনো সমাধান হয়নি। আদালতেও মামলা চলমান আছে। এরপরও শুক্রবার সকালে দুই ভাই নতুন করে সংঘর্ষে জড়িয়ে মতিউর রহমান মারা গেছে। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার আঘাতে একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামীদের আটকের জোর প্রচেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন