১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

নাটোরে গোডাউনে নেওয়ার সময় ৫৯১ বস্তা পচা-নিম্নমানের চাল জব্দ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নাটোরে গোডাউনে নেওয়ার সময় ৫৯১ বস্তা পচা-নিম্নমানের চাল জব্দ
বিজ্ঞাপন

এফএনএস : নাটোর সদর উপজেলা গোডাউনে প্রবেশ করানোর সময় ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চালসহ ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ৬নং খাদ্য গোডাউনে চাল আনলোড করার সময় সেগুলো জব্দ করা হয়। পুলিশ ও গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু তিনজন মিলারের নামে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসে।

সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে চালগুলো গোডাউনে আনলোড করা হয়। এ সময় স্থানীয়রা পচা ও নিম্নমানের চাল দেখে প্রশাসনকে জানায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন পচা ও নিম্নমানের চাল জব্দ করে। এ সময় সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, নিম্নমানের চাল পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে অভিযোগ অস্বীকার করে ওসি এলএসডি মফিজ উদ্দিন বলেন, গোডাউনের কর্মচারী ও শ্রমিকরা চাল অনলোড করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দোষী হলে আমার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন