সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

রাসিকের ড্রেন ঘেঁষে বহুতল ভবন নির্মাণের কাজ, স্থানীয়দের ক্ষোভ

Paris
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পানি নিষ্কাশনে রাসিকের তৈরী করা ড্রেনের সিলাব ভেঙ্গে বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়া চলায় ক্ষোভ প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার সকালে বিলশিমলা এলাকায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ড্রেনের সিলাব ভেঙ্গে ড্রেন ঘেঁষে বহুতল ভবন নির্মাণের জন্য দ্রুত গাছ পোতা হচ্ছে। এই ঘটনায় একাধীক স্থানীয়রা বাধা প্রদান করেন এবং মহিলা কাউন্সিলরের নিকট অভিযোগ দেন। জায়গাটির মালিক হচ্ছেন নগরীর নতুন বিলসিমলা এলাকার মোঃ আফজাল (৭০)। জানা গেছে, ওই রাস্তা দিয়ে প্রায় ৫০ থেকে ৬০ পরিবারের লোকজন যাতায়াত করে। জায়গা না ছেড়ে পাইলিংয়ের জন্য কাজ শুরু করে দিয়েছেন।

এ ব্যাপারে গত শুক্রবার (৫ আগস্ট ) বিকেলে জমির মালিক মোঃ আফজাল (৭০) এর দুই ছেলে রনি ও রবি শাবল দিয়ে সরকারি ড্রেন ভাঙচুর করায় স্থানীয়রা বাধা দেন। এসময় স্থানীয়দের ওপর চড়াও হন জমির মালিক আফজালের ছেলে রনি ও রবি। তারা বলেন আমার জমিতে আমি বাড়ী নির্মাণ করছি এতে স্থানীয়দের অনুমতি নিয়ে করতে হবে কেন। ওই সময় জমির মালিক আফজাল বলেন, আমার তিন কাঠা জমির উপর বাড়ী নির্মান করছি। অপর আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করার সময় ড্রেনের কিছু অংশ ভেঙে আমি ভুল করেছি। নিজ দায়িত্বে মেরামত করে দিব।

ওই সময় ঘটনাস্থলে ৩, ৬, ৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিরা বেগমের নিকট জানতে চাইলে তিনি বলেন, জমির মালিক আফজাল ও তার ছেলেদেরকে বলে দিয়েছি নিয়ম মেনে বাড়ী নির্মাণ করতে। সরকারি ড্রেন ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সিটি কর্পোরেশন দেখবে, তাছাড়া জনপ্রতিনিধি হিসেবে জমির মালিক কে ড্রেন মেরামত করে দিতে বলে দিয়েছি বলে জানান মহিলা কাউন্সিলর নাদিরা। এদিকে ওই জায়গায় বহুতল ভবনের জন্য দ্রুত গতিতে পাইলিংয়ের কাজ শুরু করায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।


আরোও অন্যান্য খবর
Paris