১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতাল থেকে গ্রেপ্তার ১০ দালালের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ৮:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতাল থেকে গ্রেপ্তার ১০ দালালের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া ১০ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারের পর ১০ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এর মধ্যে নাইম হোসেন (৩২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), মো. সেলিম (৩৬), মো. সাজ্জান (৫১) ও মুসলিমা খাতুন (৪০) নামের এক নারীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাদিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে সাতদিন, মো. হুমায়ুন (৪২) নামে আরেক ব্যক্তিকে ১০ দিন এবং রোকেয়া বেগম (৫৫) ও পলি খাতুন (২৮) নামের দুই নারীকে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, দণ্ডপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ এই ১০ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন