সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

রামেক হাপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ৯ মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ৯ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।

যাদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৩৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৮০ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৯৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৫ জন। পরিচালক জানান, বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে দশমিক ১৭ শতাংশ কমেছে শনাক্তের হার ২৮ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ। এছাড়াও গত সোমবার এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ২৩ দমশিক ১০ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ২৫ শতাংশ, গত শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, গত শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ, গত বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ এবং গত বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris