১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

সোনার বার লুটের ঘটনায় গোয়েন্দা পরিদর্শকসহ ৬ কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: lead
সোনার বার লুটের ঘটনায় গোয়েন্দা পরিদর্শকসহ ৬ কর্মকর্তা গ্রেফতার
বিজ্ঞাপন

আরা ডেস্ক : এক ব্যবসায়ীকে আটক করে ২০টি সোনার বার লুটের অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শকসহ ৬ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেনীতে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। গ্রেফতার ছয় কর্মকর্তা হলেন, ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

তিনি বলেন, লুট হওয়া সোনার বারগুলোর মধ্যে ১৫টি উদ্ধার করা হয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম শহরের হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস গত রোববার বিকেলে ২০টি সোনার বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় ডিবি পুলিশ তার গাড়ি থামায়। এরপর তাকে আটক করে সোনার বারগুলো ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় সোমবার ফেনী সদর মডেল থানায় ওই ব্যবসায়ী মামলা করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। ব্যবসায়ী গোপাল কান্তি দাস বলেন, ২০টি সোনার বারের বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ টাকা। রোববার সন্ধ্যায় সোনার বারগুলো তার থেকে ছিনিয়ে নেন ডিবির অভিযুক্ত ওই কর্মকর্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন