সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

রামেকের করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১০ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁ দুইজন ও পাবনা তিনজন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। নতুন মারা যাওয়াদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ২৯ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৯২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১০৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৬ জন।

পরিচালক জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭০ শতাংশ বেড়ে শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ। এর আগের দিন সোমবার ছিল ২৩ দমশিক ১০ শতাংশ। এছাড়াও গত রোববার ছিল ২৭ দশমিক ২৫ শতাংশ, গত শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, গত শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ, গত বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ, গত বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ এবং গত মঙ্গলবার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris