সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

মুসলিম বিরোধী স্লোগানের জেরে বিজেপি নেতাসহ ৬ জন গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

এফএনএস : মুসলিম বিরোধী স্লোগানের জেরে বিজেপি নেতা অশ্বীনি উপাধ্যায়সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। রোববার ভারতের রাজধানী দিল্লিতে পার্লামেন্ট ভবন থেকে কিছুটা দূরে অবস্থিত জন্তরমন্তরে এক প্রতিবাদ সভায় মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। সভায় ভারতে থাকা মুসলমানদের হত্যার ও হুমকি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব স্লোগানের ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

তাদেরকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পরে সোমবার বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, করোনার কারণে বিনা অনুমতিতে প্রতিবাদ সভার আয়োজন করেন অভিযুক্তরা। এদিকে, অভিযোগ অস্বীকার করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় জানান, এ ধরনের স্লোগানের বিষয়ে কিছু জানেন না তিনি। তাঁর দাবি, মুসলিমবিদ্বেষী কোনো মন্তব্য তিনি করেননি।

তিনি বলেন, ভাইরাল ভিডিওর সত্যতা প্রমাণিত হলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশের। বিজেপি নেতা বলেন, সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক পুরনো ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আরভিএস মণি, ফিরোজ বখত আহমেদ ও গজেন্দ্র চৌহানের মতো অতিথি ছিলাম মাত্র।


আরোও অন্যান্য খবর
Paris