সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

চালু হচ্ছে ভারতের ভিসা আবেদন কেন্দ্র

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

এফএনএস : দেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে আজ বুধবার থেকে সবকিছু খুলে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে চালু হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলোও। কেবল পর্যটন ছাড়া সব ধরনের ভিসা আবেদন করা যাবে কেন্দ্রগুলোতে। এ ক্ষেত্রে লাগবে না কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট। গতকাল মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে।

এদিন থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত বছরের মার্চ থেকে বাংলাদেশ-ভারতসহ গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যোগাযোগ ব্যবস্থায়ও।

গণটিকাকরণের মাধ্যমে ভারত পরিস্থিতি কিছুটা সামলে উঠেছে। অন্যদিকে বাংলাদেশেও ইতোমধ্যে শুরু হয়েছে গণটিকাদান। আগে একাধিকবার ভারতের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত বা সীমিত হলেও পরে চালু করা হয়। তবে সরকার বিধিনিষেধ জারি করলে ১ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।


আরোও অন্যান্য খবর
Paris