সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

নায়িকা পরীমনি কাণ্ডে এডিসি সাকলায়েনের ভূমিকায় বিব্রত পুলিশ

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

এফএনএস : ঢাকাই চলচ্চিত্র নায়িকা পরীমনিকাণ্ডে পুলিশ কর্মকর্তা হিসেবে এডিসি গোলাম সাকলায়েন শিথিলের ভূমিকায় পুলিশ বাহিনী বিব্রত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, তাকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা সাকলায়েন পরীমনির কোন মামলা তদারকির সঙ্গে জড়িত ছিলেন না।

সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা এই ধরনের অনৈতিক সম্পর্কে জড়াবে এটি কখনই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি গত ৪ আগস্ট রাতে তার রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং প্রযোজক নজরুল ইসলাম রাজও গ্রেপ্তার হয়েছেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পরীমনি এখন রিমান্ডে রয়েছেন। মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নায়িকাকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। পরীমনি জানিয়েছেন, গত জুনে ঢাকার সাভারের বোটক্লাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল, সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল। বিষয়টি ফাঁস হওয়ার পর পুলিশে তোলপাড় চলছে।


আরোও অন্যান্য খবর
Paris