১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কাল বুধবার থেকে স্বাভাবিক ব্যাংক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ৮:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কাল বুধবার থেকে স্বাভাবিক ব্যাংক
বিজ্ঞাপন

এফএনএস : আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময়ে লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত আর ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এ নির্দেশনায় বলা হয়েছে, বুধবার হতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেখানে আরও বলা হয়েছে, অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন