সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

বাংলাদেশকে ১১.৪ মিলিয়ন ডলার উপহার দেবে যুক্তরাষ্ট্র

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এফএনএস : করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশকে আরও ১১ দশমিক ৪ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ঐতিহাসিক আমেরিকান রেসকিউ প্ল্যানের মাধ্যমে দেয়া এই বর্ধিত অনুদান বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় আমাদের দেয়া চলমান সহায়তারই অংশ।

যুক্তরাষ্ট্রের এই সহায়তা জীবনরক্ষাকারী মেডিকেল সরঞ্জাম, অক্সিজেন সরবরাহ ও দেশজুড়ে কার্যকর গণটিকাদান ক্যাম্পেইনের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করার মাধ্যমে বাংলাদেশকে কোভিডের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। এছাড়াও নতুন এই সহায়তা বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ কমানোর লক্ষ্যে গৃহীত প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে সাহায্য করার পাশাপাশি দেশব্যাপী ক্রমবর্ধমান রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান ও সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।

বাংলাদেশের করোনা মোকাবিলায় সহায়তাকারী দাতা দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে তারা। মহামারির শুরু থেকে বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা করতে নতুন এই তহবিলসহ মোট ৯৬ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে তারা। এদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স টিকাদান প্রচেষ্টাকে সহায়তা করতে ইতোমধ্যে দুই বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এবং পরবর্তীতে আরও দুই বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করার মাধ্যমে বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris