সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

দেশে করোনায় আরো ২৬১ মৃত্যু

Paris
Update : রবিবার, ৮ আগস্ট, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫২ জন এবং নারী ১০৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৭২ জন এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।

৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৬১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব আটজন, ত্রিশোর্ধ্ব ১৫ জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৬৪ জন, ষাটোর্ধ্ব ৭৬ জন, সত্তরোর্ধ্ব ৪৪ জন, আশি বছরের বেশি বয়সী ১৬ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ৯ জন মারা গেছেন। বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে আটজন, খুলনায় ৪৫ জন, বরিশাল ১২ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris