২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

যেসব খাবার খাওয়ার পর পানি খেতে নেই

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
যেসব খাবার খাওয়ার পর পানি খেতে নেই
বিজ্ঞাপন

এফএনএস : শরীর সতেজ এবং সুস্থ রাখার জন্য পানির কোনো বিকল্প নেই। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি খাওয়া জরুরি। কিন্তু এর মানে এই নয় যে যখন ইচ্ছে হবে তখনই পানি খাবেন। বিশেষ করে এমন কিছু খাবার আছে, যা খাওয়ার পর পানি খাওয়া উচিত না।

১) ছোলা খাওয়ার পরেই কখনো পানি খাওয়া ঠিক নয়। কারণ ছোলা হজম করার জন্য অনেকটা গ্যাস্ট্রাইটিস প্রয়োজন। ছোলা খাওয়ার পর পানি খেয়ে নিলে তা কমে যায়। এতে করে পরে পেটের সমস্যা হতে পারে।

২) ফল খেয়েও সঙ্গে সঙ্গে পানি খেতে নেই। ফলে এমনিতেই ৮০-৯০ শতাংশ পানি থাকে। সঙ্গে থাকে নানা ধরনের উপাদান, চিনি থেকে সাইট্রিক এসিড- সবই। তার ওপরে সঙ্গে সঙ্গে পানি খেলে কাশি হতে পারে। ফল খাওয়ার পর অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট পানির বোতল দূরে রাখতে হবে।

৩) আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গেও পানি খেলে ক্ষতি হয়। সঙ্গে সঙ্গে পানি খেলে অনেকের দাঁত শিরশির করে। সঙ্গে গলা ব্যথাও হতে পারে। অন্তত ১৫ মিনিট পর পানি খান।

৪) চা-কফি পানের পরও সঙ্গে সঙ্গে পানি খাওয়া উচিত নয়। এই দুই পানীয় সাধারণত হয় খুব গরম, না হয় খুব ঠাণ্ডা অবস্থায় খাওয়া হয়। তখন পানি খাওয়া হলে হজমের প্রক্রিয়া একটু ধীর হয়ে যায়। তার পরেই সঙ্গে সঙ্গে যদি কেউ পানি খায়, তবে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন