সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

রামেক হাসপাতালে উপসর্গ আর করোনা মুক্ত হয়েও স্বাস্থ্য জটিলতার মৃত্যু বাড়ছে!

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরো তিনজন। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে এই ১২ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুইজন, কুষ্টিয়ার দুইজন ও সিরাজগঞ্জের একজন।

এদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। যাদের পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৪৩ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৭ জন।

এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ২০৩ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৩৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৭১ জন। পরিচালক জানান, রাজশাহীতে বেড়েছে করোনা সংক্রমণের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৯ শতাংশ বেড়ে শনাক্তের হার ৩০ দশমিক ২১ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ। এছাড়াও গত বুধবার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ, গত মঙ্গলবার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ, গত সোমবার ২৭ দশমিক ৭৪ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ১৭ শতাংশ, গত শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ, গত শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris