সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

শিবগঞ্জে বিয়ে অনুষ্ঠানে যাবার পথে বজ্রপাতে ১৭ জন নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার ও শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছেন। তারা সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সুর্যনারায়নপুর গ্রাম থেকে যাওয়ার পথে দক্ষিণ পাঁকা নামক ঘাটে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অনেকেই। নিহত ও আহতরা একটি ইঞ্জিন চালিত নৌকায় যাওয়ার পথে ঘাটে নেমে একটি কুড়েঘরে আশ্রয় নেয়ার পর বজ্রপাত হলে তারা নিহত হন।

এঘটনায় আহতদের শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় জানতে সুর্যনারায়নপুরে গিয়েছেন পুলিশ সুপার আবদুর রাকিব বিপিএম-পিপিএমসহ শিবগঞ্জ থানা পুলিশের দল বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন।শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী জানান, ১৭ জন মারা গেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

নিহতরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ঘাটাপাড়ার সাত্তার আলীর ছেলে সহবুল (৩০), চর সূর্যনারায়নপুর গ্রামের টিপুর স্ত্রী বেলী বেগম (৩২), মহরাজনগর ডানপাড়ার জামালের ছেলে লেচন (৫০), রফিকুল ইসলামের ছেলে বাবলু (২৬), একই গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে তবজুল (৭০), তবজুলের স্ত্রী জমিলা (৫৮), ছেলে সাদল (৩৫), তেররশিয়া দক্ষিণপাড়ার মৃত মহবুলের ছেলে রফিকুল (৬০), সূর্যনারায়নপুরের ধুনু মিয়ার ছেলে সজিব (২২), একই গ্রামের সাহালালের স্ত্রী মৌসুমী (২৫), বাবুডাইংয়ের মকবুলের ছেলে টিপু (৪৫), কালুর ছেলে আলম (৪০), মোস্তফার ছেলে পাতু (৪০),

সুন্দরপুরের সেরাজুলের ছেলে আতিকুল ইসলাম ডাকু (২৪), ফাটাপাড়ার সাদিকুলের স্ত্রী টকি বেগম (৩০)। পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক জানান, কয়েকদিন আগে বিয়ে হয় পাঁকা ইউনিয়নের মৃত সুলতান আলীর ছেলে হোসেন আলীর মেয়ের। বুধবার দুপুরে বরপক্ষের লোকজন একটি নৌকায় করে বৌভাতে আসছিলো সোহেন আলীর বাড়ি। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে পদ্মা নদীর দক্ষিন পাঁকা ঘাটের একটি ছাউনিতে আশ্রয় নেয় বৌভাতে আসা লোকজন এবং স্থানীয় পাঁকা গ্রামের সহবুলের ছেলে রফিকুল ইসলাম (৫৫)।

এসময় বজ্রপাত হলে রফিকুলসহ বর পক্ষের ১৬ জনসহ মোট ১৭ জন মারা যায় ঘটনাস্থলেই। ১২জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে কয়েকজন শিশু ছিলো সেখানে। ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উপ-পরিচালক সাবের আলী জানান, নিহত ও আহতদের পদ্মা নদী পেরিয়ে নৌকায় করে সদর উপজেলার আলিমনগরের ঘাটে নিয়ে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে ভর্তি করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও ডা. কামরুন নাহার নাসু বলেন, বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালে ১২ জন নিহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় আরও ৯ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাসিক মেয়রের শোক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ঘটনায় আহতদের সুস্থ্যতা কামনা করেন মেয়র। উল্লেখ্য, বুধবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। হতাহতরা বরযাত্রী ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris