১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১, ৭:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। গত সোমবার বিকেলে হেলাড়ি স্বপন কর্মকার (২৩) নামের এক রোগী ভর্তি হন। স্বপনের বাড়ি নগরীর ডিঙ্গাডোবা বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম মনি রানা কর্মকার। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বপন ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল নাসিং কলেজের ছাত্র। তিনি ঢাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর তিনি রাজশাহীতে চলে আসেন। পরিচালক আরও বলেন, এই মুহুর্তে স্বপনকে ৪২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাকে সার্বক্ষনিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগামীকাল বুধবার ২৫ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হবে। তখন সেখানে তাকে স্থানান্তরিত করা হবে। এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাউযুম তালুকদার বলেন, আমার শুনেছি রামেক হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছে। আগামী কাল আমার রির্পোট পাবো। তখন বলতে পারবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন