সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

পুঠিয়ায় কলেজছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা ঘটনা

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
Puthia

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ঝড়ু মোল্লার ছেলে জিল্লুর রহমান পিন্টু (৫০), তার ছোট ভাই আব্দুল কুদ্দুস ভুট্টু (৪০) ও ভাতিজা রনি মোল্লা (৩২)। গতকাল সোমবার দুপুরে ঝলমলিয়া পূর্বপাড়ায় এ হামলার ঘটনাটি ঘটে। ওই ছাত্রীর বলেন, আমার মেয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

সে লেখাপড়া ছাড়াও বিভিন্ন কাজে বাড়ির থেকে বাহির হলে আমার প্রতিবেশী মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান জনি (২৮) তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। বিষয়টি আমার মেয়ে বাড়িতে জানালে তার মামা জিল্লুর রহমান, আব্দুল ক্দ্দুুস ও রনি প্রতিবাদ জানাতে জনির বাড়িতে যান। সেখান থেকে ফিরে আসার সময় আকবর মেম্বারের দোকানের সামনে অতর্কিতভাবে জনি ও তার তিন ভাই হামলা চালায়। হামলার সময় তারা জিল্লুর রহমানকে চাকু দিয়ে পেটে আঘাত করে।

এছাড়াও অপর দুইজনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভুক্তভোগীর বাবা নওশাদ আলী বাদি হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, তাৎক্ষণিক বিষয়টি অবগত হওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।


আরোও অন্যান্য খবর
Paris