সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

নাচোলে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেনীপুর ও কলিহার গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণকৃত বাড়ি পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। গতকাল সোমবার ২ আগস্ট আশ্রয়ন-২ প্রকল্পের বাড়ি পরিদর্শন কালে নির্মানকৃত বাড়ির কাজের মান এবং গৃহহীন ও ভূমিহীন অসহায়-দুস্থদের খোঁজ-খবর নেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, এডিসি জেনারেল (রেভিনিউ) দেবেন্দ্রনাথ উরাও , নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম , ওসি সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও আমিনুল হক এবং সরকারি কর্মকর্তা বৃন্দ ।

এদিন বেলা ১১ টার দিকে সরকারি সফরে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর নিজামপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে, নাচোল ইউনিয়নের বেনীপুর ও কসবা ইউনিয়নের কলিহার গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-২ প্রকল্পের নির্মিত বাড়ি পুনর্বাসিত গৃহহীন ও ভূমিহীনদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন এবং তাদের মাঝে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে পুকুর ঘাটের নির্মিত পাকা সিঁড়ির উদ্বোধন করেন ।


আরোও অন্যান্য খবর
Paris