১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে বোমা মেরে হত্যার ঘটনায় মামলা একজন গ্রেফতার

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ৩:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিবগঞ্জে বোমা মেরে হত্যার ঘটনায় মামলা একজন গ্রেফতার
বিজ্ঞাপন

শিবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবা নিয়ে দ্বন্দ্বে জিয়ারুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে বোমা মেরে হত্যার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে চর হাসানপুর জংগইলাপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে আবদুল বাসির (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে নিহতের স্ত্রী জোসনা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, শনিবার রাতে মাদক নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে বোমাবাজিতে জিয়ারুল ইসলাম ও তার ভাই টুটু গুরুত্বর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পদ্মা নদীতেই তিনি মারা যান। আহত টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত জিয়ারুল ইসলাম একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। এদিকে নিহতের ঘটনায় স্ত্রী বাদি ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৬ নম্বর আসামি আবদুল বাসিরকে গ্রেফতার করেছে। অপরদিকে দুলর্ভপুর ইউপি চেয়্যারম্যান আবদুর রাজিব রাজু জানিয়েছেন- প্রায় আড়াই মাস আগে পাশ্ববর্তী পাঁকা ইউনিয়নের তরিকুল ও বাবু গ্রুপের ইয়াবার চালান আটক করে বিজিবি। এ নিয়ে তারা মফিজুলের ছেলেকে দায়ী করে বেশ কয়েকদিন আগে দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে মফিজুলকে বোমা মেরে একটি চোখ নষ্ট করে দেয়।

এরই জেরে শনিবার রাতে আবারও দুই গ্রুপ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল ও টুকু বোমার আঘাতে গুরুত্বর আহত হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে আনার পথে পদ্মা নদীতেই তার মৃত্যু হয়। আহত টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া-জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন