সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

প্রায় দেড় বছর পরে ওমরাহ পালনে সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : প্রায় দেড় বছর পরে বাংলাদেশিরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে। দুই ডোজ টিকা নেওয়ার শর্তে ১০ আগস্ট থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন। তবে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৩টি দেশের নাগরিক আপাতত ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ পালনের সুযোগ। সম্প্রতি আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কত সংখ্যক মুসল্লি প্রতিদিন ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এবং লেবাননের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এসব দেশের নাগরিকরা আপাতত ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন না।


আরোও অন্যান্য খবর
Paris