২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

নওগাঁয় উদ্বোধন হচ্ছে আরটি-পিসিআর ল্যাব

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ২:০১ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
নওগাঁয় উদ্বোধন হচ্ছে আরটি-পিসিআর ল্যাব
বিজ্ঞাপন

নওগাঁ থেকে প্রতিনিধি : আজ মঙ্গলবার নওগাঁয় উদ্বোধন হতে যাচ্ছে করোনা পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত আরটি-পিসিআর ল্যাব। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল সোমবার দুপুরে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বছর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন কারণে এতো দিন ল্যাব স্থাপনের কাজ ঝুঁলে ছিল। আরটি-পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাব উদ্বোধন করা যাচ্ছিল না। তবে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সাংসদ ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বায়োসেপটিক ক্যাবিনেট কিনে দিয়েছেন।

সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে ইতোমধ্যে ল্যাব স্থাপনের সকল কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এ জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এতো বড় জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষায় বেশ বিড়ম্বনা হচ্ছিল। নওগাঁ থেকে সংগৃহীত নমুনার পরীক্ষা রাজশাহী, ঢাকা ও বগুড়ার বিভিন্ন ল্যাবে করার ফলে ফলাফল পেতে দেরী হচ্ছিল। তবে এখন আর এ সমস্যা থাকবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন