সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

শিবগঞ্জে ইয়াবা নিয়ে দ্বন্দ্বে বোমা মেরে হত্যা

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবা নিয়ে দ্বন্দ্বে জিয়ারুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে বোমা মেরে হত্যার অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছে জিয়ারুলের ছোট ভাই টুকু (৫০)। গত শনিবার রাতে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া-জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলর্ভপুর ইউপি চেয়্যারম্যান আবদুর রাজিব রাজু জানান, প্রায় আড়াই মাস আগে পাশ্ববর্তী পাঁকা ইউনিয়নের তরিকুল ও বাবু গ্রুপের ইয়াবার চালান আটক করে বিজিবি।

এ ঘটনায় তারা মফিজুলের ছেলেকে দায়ী করে কয়েকদিন আগে দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে মফিজুলকে বোমা মেরে একটি চোখ নষ্ট করে দেয়। এরই জের ধরে শনিবার রাতে আবারও দুই গ্রুপ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল ও টুকু বোমার আঘাতে গুরুত্বর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে পদ্মা নদীতেই জিয়ারুল মারা যান এবং টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মাদক নিয়ে দুই গ্রুপের দ্বন্দেই বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে জিয়ারুল নিহত হয় এবং আহত হয় তার ভাই। তিনি আরও জানান, দুই গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বোমাবাজিদের আইনের আওতায় আনা হবে।


আরোও অন্যান্য খবর
Paris