১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২ আগস্ট ২০২১, ২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার দুপুরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর (আড়ানী) রেলগেট এলাকায় অপারেশন পরিচালনা করে ১ কেজি হেরোইন, ১টি মোবাইল, ১টি সীমকার্ড ৪, ১টি মেমোরিকার্ড সহ মোঃ মেহেদী হাসান তুষার (২১), পিতা-মোঃ ছাইদুল ব্যাপারী, সাং-বিড়ালদহ পশ্চিমপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে প্রকাশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর দাসেরচড় রেলগেট হইতে ৫০ গজ দক্ষিণে পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে রোববার দুপুর ১টার দিকে অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর দাসেরচড় রেলগেট হতে ৫০ গজ দক্ষিণে পাঁকা রাস্তার উপর পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ১ জন ব্যক্তি তার কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত ব্যক্তিকে আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(গ) ধারার মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন