সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ঐতিহাসিক পাহাড়ী বাবার মাজার পার্শ্ববর্তী ঈদগাহে করার দাবী

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাণীনগর হাদীরমোড় খাদেমুল স্কুল সংলগ্ন ঐতিহাসিক হযরত পাহাড়ী শাহ্ (রহঃ) বাবার মাজারটি রাস্তার অপরপাশে পাহাড়ী বাবার ঈদগাহ ময়দানে করার অনুরোধ ও দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা এবং ঐ এলাকার সাধারণ মানুষ। রবিবার ( ১ আগষ্ট) বিকেলে আসরের নামাজের পর রাণীনগর হাদীর মোড় মাজার এলাকার মুসল্লীরা এবং মাজার কমিটির এক সভায় এ দাবী জানান তারা।

তারা বলেন, রাণীনগর হাদির মোড় এলাকার খাদেমুল স্কুলের পাশে ব্রিটিশ আমল থেকেই এই মাজারটি প্রতিষ্ঠিত। কিন্তু বর্তমানে নগরীর রাজশাহী নাটোর রোড প্রশস্তকরণ প্রকল্পের আওতায় পড়ায় এ মাজারটি সরানোর দরকার পড়ে। কিন্তু মাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর আশা ছিল এটিকে ঢাকার ঐতিহাসিক গোলাপ শাহ্ (রহঃ) এর মাজারের মত বাঙ্গালীর ঐতিহ্যবাহী নৌকা প্রতীকের আদলে রাস্তার মাঝখানে রেখে উভয় পাশে রাস্তার চলাচল থাকবে। কিন্তু যেহেতু স্থান সংকুলান হচ্ছে না, সেহেতু মাজারটি রাস্তার অপরদিকে সরকারি খাস ( পাহাড়ী বাবার ঈদগাহ) ১ বিঘা জমির উপর স্থাপন করার জন্য নগরপিতা ও মাননীয় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে অনুরোধ ও দাবি জানাচ্ছি।

এদিকে সভা চলাকালীন সময়ে রাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী সেখানে উপস্থিত হলে সংশ্লিষ্টরা তাকে বিষয়টি জানান। তিনি বলেন, আপনাদের এই দাবি যৌক্তিক। আমি এ বিষয়ে মাননীয় মেয়র মহোদয়কে বিস্তারিত জানাবো এবং আপনাদের পক্ষ থেকে দাবিটি পুরণ করারও অনুরোধ করবো।


আরোও অন্যান্য খবর
Paris