সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

টিকার জন্য এক কোটি ৪১ লাখ জনের নিবন্ধন

Paris
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রতিষেধক টিকা গ্রহণের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি ৪১ লাখ নারী ও পুরুষ। শুরুতে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে নানা ভয়-ভীতি ও গুজব থাকলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সফলতার সঙ্গে টিকা কার্যক্রম পরিচালিত হওয়ায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ দিনে দিনে বাড়ছে। রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের সিনোফার্ম ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা দেয়া হচ্ছে।

আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা দেয়া বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১লাখ ৮১ হাজার ২৪২ ডোজ সিনোফার্ম ও ৬৯ হাজার ৬৮৬ ডোজ মর্ডানার প্রথম ডোজের টিকা নিয়েছেন। এ সময়ে সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৩৩২ জন ও ৭৯ হাজার ৯১০ জন নারী রয়েছে। চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ৭৫৫ জন।

তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩০৪ জন ও নারী ৩ হাজার ৪৫১ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ৩০ হাজার ৭০৮ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় মর্ডানার টিকা গ্রহণকারী ৬৯ হাজার ৬৮৬ জনের মধ্যে ৪২ হাজার ৪৯৪ জন পুরুষ ও ২৭ হাজার ১৯২ জন নারী রয়েছেন। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ১৩৯ জন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ২৬ জুলাই পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। এ ছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের ৬৯০ জন টিকা নেন।


আরোও অন্যান্য খবর
Paris