সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী নগরীর গৌরহাঙ্গায় জায়গা উদ্ধার করে রাস্তা সম্প্রসারণের দাবি

Paris
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের গৌরহাঙ্গা এলাকার ড্রেন ও রাস্তা দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করে রাস্তা সম্প্রসারণ দাবি জানিয়েছেন এলাকাবাসী। নগর ভবনের পূর্ব পাশের এলাকায় ৬০ জন বাসিন্দা এ দাবিতে গণস্বাক্ষর করে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে আবেদন জানিয়েছেন।

আবেদনে বলা হয়, ওই এলাকার ড্রেন ও রাস্তার জায়গা আছে পাশের বাড়ির মালিকরা দখল করে নিয়েছেন। ফলে ঠিকমত পানি বা ময়লা আবর্জনা পরিষ্কার হয় না, তাই রাস্তাটি বড় করা প্রয়োজন। এর পাশাপাশি বড় করে ড্রেন নির্মান করা হলে, এলাকার জলাবদ্ধতার সমস্যা দূর হবে। আবেদনে আরো বলা হয়েছে, ছিনতাইকারীরা এলাকায় ছিনতাই করে নগর ভবনের পূর্ব দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

এলাকা থেকে জামায়াত-বিএনপি ক্যাডাররা কয়েক বছর আগে নগর ভবনে বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসীর স্বাভাবিক চলাফেরা নিশ্চিত হবে তাই এলাকাবাসী ট্রেনের রাস্তার জায়গা উদ্ধারের দাবি জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris