২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রামেক হাসপাতাল পরিচালক বরাবর ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের স্মারকলিপি

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ২:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
রামেক হাসপাতাল পরিচালক বরাবর ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের স্মারকলিপি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী কর্তৃক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালকের নিকট বিভিন্ন দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।

স্বারকলিপি প্রদান শেষে পরিচালকের সাথে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়ে পরিচালক সংগ্রাম পরিষদের দাবি-দাওয়া বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন এবং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দও তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ পরিচালক মহোদয়কে বলেন, আপনার কর্মকান্ড ইতোমধ্যে রাজশাহীর মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করেছে এবং প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা দিতে সংগ্রাম পরিষদ প্রস্তুত রয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, কামরান হাফিজ, শাহরিয়ার রহমান সন্দেশ, ফারুক হোসেন, সজিব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন