সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায় মারা গেছে আরও দুইজন। গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার দুইজন ও বগুড়ার একজন।

এদের মধ্যে নয়জন পুরুষ এবং আটজন নারী। মৃতদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪০ জনে।

এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৭২ জন। আর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৩১ জন। বাকি ৩৭ জন মারা যান করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায়। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৫২ জন।

এর মধ্যে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের ১৫ জন, নওগাঁর চারজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার দুইজন ও মেহেরপুরের একজন। এক দিনে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৯২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭২ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫১ জন। হাসপাতাল পরিচালক জানান, বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ। এছাড়াও গত সোমবার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ, গত রোববার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris