স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে হেরোইনসহ রাজশাহীর ২ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, সদর দপ্তর সিরাজগঞ্জ এর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ নগদ ২১৫২ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ আইভি খাতুন ময়না(৩১), পিতা-মৃত আসাদুল ইসলাম, সাং-ডুমুরিয়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ও মোছাঃ সোমা খাতুন(৩০), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং-শেকেরচক, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর(১) সারণীর ৮(গ)/৪১ ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।