১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর করোনা ইউনিটে চলতি মাসেই ৫০৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ৪:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর করোনা ইউনিটে চলতি মাসেই ৫০৫ জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসের ২৭ দিনেই ৫০৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে হাসপাতালটির করোনা ইউনিটে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন। করোনা ধরা পড়ার পর গত বছরের মে থেকে এ পর্যন্ত এই হাসপাতালে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর গত ২৪ ঘন্টায় করোনায় এখানে আরও ২১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ১১ জন রোগটির উপসর্গ নিয়ে মারা যায়।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে গতকাল মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, নতুন মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর চারজন, পাবনার পাঁচজন এবং ঝিনাইদহের একজন।

এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১০ জন নারী। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৫ জনে। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৫ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ জন।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৭৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৭ জন। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৪৪ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন