১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনাকালে সব জামিনের মেয়াদ আরো ১ মাস বাড়ল

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: lead
করোনাকালে সব জামিনের মেয়াদ আরো ১ মাস বাড়ল
বিজ্ঞাপন

আরা ডেস্ক : করোনা পরিসিস্থিতে জামিন এবং সকল প্রকার অন্তর্র্বতীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে গতকাল সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্র্বতীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ২৭ জুনের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পরবর্তী একমাস পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে , ৩০ মে ও ২৭ জুন এক বিজ্ঞপ্তিতে জামিন এবং সকল প্রকার অন্তর্র্বতীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছিল। সূত্র : বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন