২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

টাকার গাছ লাগাবেন যেভাবে

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ২:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
টাকার গাছ লাগাবেন যেভাবে
বিজ্ঞাপন

ছোটবেলায় মায়ের কাছে টাকা চাইলে বলতেন, ‘তোর বাবার কি টাকার গাছ আছে যে চাইলেই পাবি? অফিস থেকে ফিরলে বাবার কাছে টাকা চাস।’

তখন মনে হতো, আমাদের একটা টাকার গাছ থাকলে কত ভালো হতো! ইচ্ছেমতো টাকা ছিঁড়তাম আর খাবার কিনে খেতাম। তাই তো একদিন ১০ টাকার একটি নোট মাটিচাপা দিয়ে পানি ঢেলেছি বারবার, একটা টাকার গাছের আশায়।

****

হাতি-পিঁপড়ার ফুটবল খেলা
ফুটবল ম্যাচে অংশ নিল হাতি একাদশ এবং পিঁপড়া একাদশ। খেলা শেষ হলো অমীমাংসিতভাবে। পিঁপড়া দলের ড্রেসিং রুমে এলো হাতি দলের অধিনায়ক। বলল—
হাতি: আজ আমাদের অনেকে খুব রাফ খেলেছে, আমি তাই ক্ষমা চাইতে এসেছি।
পিঁপড়া: না, না, ও কথা বলবেন না। আমরাও তো কম রাফ খেলিনি।

****

মোরগের চেয়ে অ্যালার্ম ঘড়ি ভালো
একদিন গৃহকর্তা একটি মোরগকে বললেন—
গৃহকর্তা: সকালে ডেকে দেওয়ার জন্য তোমার চেয়ে অ্যালার্ম ঘড়ি অনেক বেশি ভালো।
মোরগ: কিন্তু অ্যালার্ম ঘড়ি দিয়ে তো স্যুপ রান্না করা যায় না!

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন