সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

দেশে করোনায় আবার মৃত্যু-আক্রান্ত বাড়লো

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

এফএনএস : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে নতুন করে আরও ১১২৯১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০৫৮৪ জন। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৯৮ হাজার ৯২৩ জন করোনা থেকে সুস্থ হলো।

গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল পাঁচ দিন পরে করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়ে গেল। এর আগে গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ঈদুল আজহার দিন অর্থাৎ ২১ জুলাই ১৭৩ জন, ২২ জুলাই ১৮৭ জন, ২৩ জুলাই ১৬৬ জন এবং শনিবার ১৯৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৩৭ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন ২২৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৫ জন ও নারী ১০৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ১৯৯ জন ও নারী ছয় হাজার ৭৫ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন ও বাসায় জন ১৪ মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।


আরোও অন্যান্য খবর
Paris