সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

জুলাইয়ের ২৫ দিনে রামেক হাসপাতালে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৬৭ মানুষ

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। গত শনিবার সকাল ৯টা থেকে গতকাল রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর আটজন, পাবনার তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন এবং চুয়াডাঙ্গার একজন মারা গেছেন।

এই একদিনে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং পাবনার একজন করে মোট ১০ জন মারা গেছেন করোনা সংক্রমণে। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন পাবনার দুজন, রাজশাহীর একজন এবং চুয়াডাঙ্গার একজনসহ মোট চারজন। গত ২৪ ঘণ্টায় আটজন পুরুষ এবং ছয়জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের আটজনের বয়স ৬১ বছরের ওপরে।

এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ৪১-৫০ বছরের মধ্যে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে দুজন, ১, ১৪, ১৫, ১৬, ২২, এবং ২৯-৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

গতকাল রোববার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪১৬ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৮ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮৮ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫০ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।

এর আগে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৮৮ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৪৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪৫ দশমিক ০৭ শতাংশ, নওগাঁর ৪৭ দশমিক ৫৭ শতাংশ, নাটোরের ১৭ দশমিক ২৪ শতাংশ এবং জয়পুরহাটের ১৯ দশমিক ৩৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের এই ২৫ দিনে মহামারি করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণ হারিয়েছেন ৪৬৭ জন। এর মধ্যে করোনায় ১৪৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮৯ জন। বাকি ৩৫ জন করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।

অন্যদিকে, গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। এই ১৪ মাসে মারা গেছেন ১ হাজার ৭৮ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। অন্যান্যের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।


আরোও অন্যান্য খবর
Paris