সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

শিবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহার ৫ দিন ছুটি শেষে সোনামসজিদ ও মহদিপুর স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ৫ দিন ঈদ-উল আযহার ছুটিতে বন্ধ ছিল বন্দর। রোববার সকাল থেকে পণ্য আমদানি হয়েছে ভারত থেকে।

প্রথম দিন বিকেল পর্যন্ত ১৫০ ট্রাক পণ্য নিয়ে সোনামসজিদ বন্দরে প্রবেশ করে। সকাল থেকে বন্দরে পণ্য আনলোডে শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সোনামসজিদ কাস্টমসের সহকারি কমিশনার মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।

ছুটি শেষে রোববার বেলা ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরণের পণ্যের আমদানি শুরু হয়। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুতত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের অর্থনীতি সচল ও পণ্য সরবরাহের ক্ষেত্রে করোনাকালীন আমদানি-রপ্তানি পণ্য ছাড়করণে কাস্টমস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্য খালাস দিচ্ছে। তিনি আরও জানান, ঈদের পাঁচ দিন ছুটি থাকায় ভারতের মহদিপুরে অনেক পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে।


আরোও অন্যান্য খবর
Paris