সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

কাজলাবাসীর প্রশংসায় ভাসছেন মতিহারের ওসি

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : ঈদের দ্বিতীয় দিন। কাটেনি আমেজ। তাই বিনোদনের খোরাক মিটাতে কাজলার ফুলতলায় এসেছেন অনেকেই। পরিবেশটা দেখে যে কারও মনেই হতে পারে দেশে করোনা নেই। কেউ মাস্ক পরে, কেউ বা মাস্ক ছাড়াই জমিয়েছেন আড্ডা। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন প্রিয়জন নিয়ে। এমন অবস্থায় পুরো বিকেল কেটেছে। সন্ধ্যার একটু আগে ওসি হাজির। তিনি সবাইকে অনুরোধ করেন, বাড়ি ফিরে যেতে। কিন্তু কে শোনে কার কথা। তার একটু পরে পুলিশের কয়েকটি ভ্যান আসে। হ্যান্ড মাইকে ঘোষণা ও পুলিশের তাড়া খেয়ে মহুর্তেই পুরো ফুলতলা পদ্মাপাড় মানুষ শূণ্য হয়ে যায়।

স্থানীয়রা জানান, মানুষের চলাফেরা দেখে মনে হচ্ছে দেশে করোনা নেই। মানুষ ঈদের আনন্দে গা ভাঁসিয়েছে। ওসি ঠিক কাজই করেছেন। ওসির এমন উদ্দ্যোগ প্রতিনিয়ত চলতে থাকলে এই এলাকা সর্বপ্রথম হবে করোনামুক্ত ব্যাক্ত করেন স্থানীয়রা। এসময় পুলিশের এমন কাজের জন্য অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা। জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান সময়ে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে কঠোর লকডাউন দিয়েছে সরকার।

আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় এই কঠোর বিধিনিষেধ। গত শুক্রবার বিকালে কাজলা সাঁকোপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের এসব কথা বলেন ওসি সিদ্দিক। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধিনিষেধ প্রতিপালন করলে সংক্রমণের উচ্চমাত্রাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

জীবনের প্রয়োজনে বা বেঁচে থাকার প্রয়োজনে সবাইকে ত্যাগ স্বীকার করে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে ওসি সিদ্দিক বলেন, অহেতুক কেউ বাইরে বের হবেন না। শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধিনিষেধের প্রয়োজন হতো না। কিন্তু কারো কারো উদাসীনতা এবং ঝুঁকি তোয়াক্কা না করে চলাফেরার কারণে সংক্রমণ পেয়েছে ঊর্ধ্বগতি। অথচ এ সকল বিধিনিষেধ মানলে আমরা দ্রুত এর থেকে মুক্তি পেতে পারি।


আরোও অন্যান্য খবর
Paris