সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

ভারত থেকে আসছে ২০০ মেঃটন অক্সিজেন

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহন করবে বাংলাদেশে। ২৪ এপ্রিল দেশটিতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে।

২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এগুলো বাংলাদেশে পাঠানো হবে।

এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, ভারত সরকার নিজেদের মহামারি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে করোনার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আরোও অন্যান্য খবর
Paris