সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার টিকা

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : জাপান সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। গতকাল শনিবার বেলা পৌনে ৩টায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন টিকাগুলো গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে। এ ছাড়া আগামী শুক্রবার প্রায় ৫ লাখসহ মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান সরকার দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সর্বপ্রথম ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাদান গত ২৭ জানুয়ারি শুরু হয়। ইতোমধ্যে ৫৮ লাখের বেশি মানুষ প্রথম ডোজ এবং ৪৯ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।

টিকার মজুত শেষ হয়ে আসায় প্রথম ডোজ নিয়েছিলেন এমন কয়েক লাখ মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন। জাপান সরকারের উপহার দেয়া এসব টিকা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।


আরোও অন্যান্য খবর
Paris