১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফকির আলমগীর-এর মৃত্যুতে মেয়র লিটনের শোক প্রকাশ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ৩:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ফকির আলমগীর-এর মৃত্যুতে মেয়র লিটনের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার এক শোক বার্তায় রাসিক মেয়র মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মেয়র বলেন, বাংলাদেশের সংগীতাঙ্গনে ফকির আলমগীর ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মাধ্যমে চিরকাল এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

উল্লেখ্য, গণসংগীত শিল্পী ফকির আলমগীর শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন