সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

পাসপোর্ট অধিদপ্তরের মোতালেব সস্ত্রীক কারাগারে

Paris
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এফএনএস : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের দুদকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুই আসামি আত্মসমর্পণ করেন।

এরপর তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয় মোতালেব দম্পতির বিরুদ্ধে।

এর আগে গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। তারা গতকাল রোববার আদালতে এসে আত্মসমর্পণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris