স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন খড়খড়ি এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি ল্যাপটপ কীবোর্ড ১টি, মাউস ১টি, পেনড্রাইভ ১টি, জাল সীল ৬টি, বিডি ফিড প্রোডাক্ট ক্যাটালগ ০৯টি, বিডি খামারী ফিড লিফ্লেট ৮০ পাতা, বিডি খামারী ফিড খাম ২৫ পিচ, ব্লাংক চেক ২টি, মোবাইল ০৬টি, সীমকার্ড ১০টি, মেমোরিকার্ড ২টি উদ্ধার পূর্বক আসামী মোঃ আবু তাহের (৩০) কথিত এম.ডি বিডি ফিড কোম্পানী, পিতা- বাদশা মন্ডল, মাতা-মোসাঃ তাহেরা বেগম,
সাং-নিশুপাড়া, থানা-গাবতলী, এপি-সাং-নারুলী মধ্যপাড়া (২০নং ওয়ার্ড) কৃষিফামের্র পাশে থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, মোঃ বিল্লাল হোসেন পলাশ (৩৬) কথিত জিএম বিডি ফিড কোম্পানী, পিতা-মৃতঃ কনু মিয়া, সাং-খাল্লা, থানা-বাঞ্চারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, এপি-আসামীর কথিত জিএম বিডি ফিড কোম্পানী, এনকে টাওয়ার (৫ম তলা) রোমেনা আফাজ রোড, জলেশ্বরীতলা, বগুড়া ও মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-আজাদ হোসেন, সাং-সোন্ধাবাড়ি, থানা-গাবতলী, জেলা-বগুড়াদের গ্রেফতার করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উল্লিখিত ধৃত আসামীগণ ও অজ্ঞাতনামা ৩-৪ জন আসামী ০১টি বিশেষ সংঘবদ্ধ আন্তঃদেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বহু লোকজনকে ব্যবসা, চাকুরী ও বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়া বিভিন্ন মানুষকে প্রতারিত করেছে। প্রতারণা করার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানীর নামে ভূয়া অফিস ও ভূয়া কাগজপত্র তৈরী করে দেশের বিভিন্ন অঞ্চলে বেকার যুবক ও বেকার মানুষদের সাথে দেশে ও বিদেশে কর্মসংস্থান দিবে মর্মে প্রতারণা করে আসছিলো।
এছাড়াও ধৃত আসামীগণ বিডি ডিজিটাল ফুড, বিডি ফিড কোম্পানীর মালিক বা কোম্পানীর শেয়ারার সংক্রান্তে র্যাবের নিকট কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। উল্লিখিত আসামীগন মামলার বাদী মোঃ আল-আমিন ও বিভিন্ন লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলিয়া কৌশলে জাল সীল, জাল কাগজপত্র জালিয়াতির মাধ্যমে ভূয়া বিডি ফিড কোম্পানীর অফিস ও ফ্যাক্টরী দেখাইয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়া নিয়ে লোকজনকে নিঃস্ব ও সর্বশান্ত করেছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় প্রতারণা ও মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।