১৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ৬:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার
বিজ্ঞাপন

এফএনএস : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের কাছে শেখ হাসিনার উপহারের আম হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের কাছে শেখ হাসিনার উপহারের আম হস্তান্তর করেন।

এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ উপহার দু’দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন