সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

রাজশাহীর করোনা ইউনিটে একদিনে ১৬ জনের মৃত্যু

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৮জন আক্রান্ত ও দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন। গত শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে নয় জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন। নতুন মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন। এ নিয়ে চলতি মাসের ১৬ জুলাই পর্যন্ত রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫২৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫২৭ জনের মধ্যে ২৫৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮৯ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৮০ জন।

হাসপাতাল পরিচালক জানান, রাজশাহীতে সামান্য কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪০১ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৫ শতাংশ কমেছে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে গত বুধবার ২৫ দশমিক ৮৫ শতাংশ, গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯, গত রোববার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গত শনিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ। এছাড়াও এ দিন রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও ৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২২ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৮৮ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris