২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

মান্দায় গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
মান্দায় গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : বর্ষা মৌসুমে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে চলাচলের অনুপযোগী হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে দেওয়া হচ্ছে। দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে এ ধরণের ১০ টি কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। রাস্তাগুলো সংস্কার হওয়ায় ভোগান্তির থেকে রক্ষা পেয়েছেন কয়েক গ্রামের মানুষ। ব্যক্তি উদ্যোগে এসব সংস্কার কাজ করছেন উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিজকুলিহার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল খালেক।

ব্যবসায়ী আব্দুল খালেক জানান, কাঁশোপাড়া ইউনিয়নের অনেক এলাকাজুড়ে রয়েছে গ্রামীণ কাঁচা সড়ক। বর্ষা মৌসুমে এসব কাঁচা সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এসময় এলাকার লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরো বলেন, লোকজনের ভোগান্তি লাঘবে এসব গ্রামীণ রাস্তায় ইটের ভাংড়ী ও রাবিশ ফেলে সংস্কার করে দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে ইউনিয়নের খাঁপাড়া থেকে সাবেক চেয়ারম্যান মরহুম ইয়াদ আলী মন্ডলের বাড়ির রাস্তা, কুলিহার মোড় থেকে গোবিন্দপুর হাইস্কুলের রাস্তা, তেঁতুলতলি মোড়ে থেকে চকউলি রাস্তা, সিংগীবাজার থেকে মুক্তিযোদ্ধা সুরুত আলী মাষ্টারের বাড়ির রাস্তাসহ বেশকিছু রাস্তা সংস্কার করে দেওয়া হয়েছে। আগামিতে ইউনিয়নের অবশিষ্ট কাঁচা রাস্তাগুলো একইভাবে সংস্কার করে দেওয়া হবে। জনদুর্ভোগ কমাতে ব্যক্তি উদ্যোগে এসব কাজ করছেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সুরুত আলী মাষ্টার বলেন, ‘সিংগীবাজারের মোড় থেকে আমার বাড়ি পর্যন্ত রাস্তার অধিকাংশ এলাকা বর্ষা মৌসুমে পানি জমে থাকে। এসময় খালের পাড়ের একমাত্র রাস্তাটি দিয়ে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। রাস্তাটি সংস্কার হওয়ায় দুর্ভোগের হাত থেকে রক্ষা পেলেন এলাকার মানুষ।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন