সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

রাজশাহীতে করোনায় আরো ১৫ জনের মৃত্যু সংক্রমনও বাড়ছে

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে পাঁচজন আক্রান্ত এবং দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। এছাড়াও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও আটজন। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়।

বাকিদের মধ্যে নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮২ জনে। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৪৯৮ জন। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৯৮ জনের মধ্যে ২৪২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০০ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫৬ জন।এদিকে রাজশাহীতে আবারও বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের হার।

বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯, গত রোববার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গত শনিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ।

হাসপাতাল পরিচালক জানান, এ দিন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৭৫ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের পজেটিভ এসেছে। শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris