সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

দু’একদিনের মধ্যে করোনার টিকা পেতে পারেন খালেদ জিয়া

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল রোববার বা আগামী সোমবার করোনা ভাইরাসের টিকা পেতে পারেন। তবে তিনি বাসাতে থেকেই টিকা নেবেন নাকি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেবেন সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু তিনি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন কিনা, নাকি তাকে বাসাতেই টিকা নিতে হবে সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

কারণ শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের ইচ্ছে বা অনুমতি অনুযায়ী। গতকাল শুক্রবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের টিকা নেওয়ার এসএমএস পাওয়া গেছে। আশা করি, দুই থেকে তিন দিনের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন, গত ১৯ জুন রাতে হাসপাতাল থেকে যে শারীরিক অবস্থায় তাকে বাসায় আনা হয়েছে বর্তমানেও তিনি সে রকমই আছেন।


আরোও অন্যান্য খবর
Paris