সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রোশান উপস্থিত হলেও আদালতে যাননি শ্রাবন্তী

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : স্ত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে পুনরায় সংসার শুরু করার জন্য শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেছেন রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী চ্যাটার্জি। এ বিষয়ে কথা বলতে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করলে উত্তর দেননি এই অভিনেত্রী। তবে রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল বলেনÑ‘বুধবার শ্রাবন্তী চ্যাটার্জি আদালতে হাজির হননি। যদিও আদালত তাকে উপস্থিত থাকার যে সমন পাঠিয়েছিলেন, তা গ্রহণ করেছেন তিনি।

এখন লকডাউন চলছে, সে কথা মাথায় রেখে অন্য একটি দিনে তাকে আদালতে উপস্থিত হতে বলেছি।’ আদালতের দেওয়া প্রথম ডেটে শ্রাবন্তী উপস্থিত হননি। পরবর্তী ডেটে উপস্থিত হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়! এ বিষয়ে রোশানের আইনজীবী বলেনÑ‘সেদিনও উপস্থিত না হলে নিয়ম অনুসারে একতরফা শুনানি হওয়া উচিত। কারণ আদালতে রোশান উপস্থিত ছিলেন।’ রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি।

কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর সোমবার শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান। জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’র কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ীÑ স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন।

পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হয়। ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris