২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

ফাইজার, মডার্নার টিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হার্টে

প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ৪:২২ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ফাইজার, মডার্নার টিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হার্টে
বিজ্ঞাপন

এফএনএস : ফাইজার ও মডার্নার করোনার টিকা নেয়ার পর হার্টের প্রদাহ দেখা দিচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। সংস্থাটি বলছে, টিকা নেয়ার পর বিরল এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তরুণদের মাঝে।

করোনার চিকিৎসক ও রোগীদের এই লক্ষণটির বিষয়ে সচেতন থাকার পরামর্শও দেয়া হয়েছে। টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর তরুণদের হার্টের প্রদাহ হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ১৪ দিন পর এমন লক্ষণ দেখা দিচ্ছে।

এরই মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি পর্যবেক্ষণ শুরু করেছে যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ও ইউরোপে ফাইজার, মডার্নার করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হার্টের প্রদাহকে তালিকাভুক্ত করা হবে বলেও জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন